ফাইলের মধ্যে মেটাডেটা আপনার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে. ক্যামেরার রেকর্ড তথ্য অর্থাৎ কখন এবং কোথায় ছবিটি তোলা হয়েছে এবং কোন ক্যামেরা ব্যবহৃত হয়েছিল. অফিস আ্যপলিকেশনগুলো স্বয়ংক্রিয়ভাবে লেখক এবং কোম্পানির তথ্য ডকুমেন্ট ও স্প্রেডশিটে যুক্ত করে দেয়. এগুলো খুবই সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনি হয়তো এগুলো প্রকাশ করতে চান না.
এই টুলটি যথাসম্ভব আপনাকে আপনার ফাইলের মেটাডেটা দেখতে এবং অপসারণ করতে সাহায্য করবে.